ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শরৎকালীন সেমিস্টার-২০১৬তে (ফল সেমিস্টার) ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাগত জানান। নবীন শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব বলেন, ‘জাতির কল্যাণের জন্য তোমাদের প্রস্তুত হতে হবে। এই বিশ্ববিদ্যালয় সর্বদা মেধাবীদের সুযোগ দেয়। তোমরা তোমাদের মেধাকে সঠিকভাবে কাজে

লাগাবে এই প্রত্যাশা করছি।’ অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহেদ এহসান সিদ্দিক বলেন, ‘তোমরা শিক্ষাজীবনের শুরু থেকেই লেখাপড়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হবে। যা তোমাদের কর্মজীবনে সফল হতে সাহায্য করবে।’ নবীনবরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিকস ও ন্যাচারাল সায়েন্সেস বিভাগের চেয়ারপারসন অধ্যাপক এ এ জিয়াউদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি