প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের আয়োজনে গত মঙ্গলবার একটি প্রীতি দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়-সেরা শিক্ষক দাবাড়ু এবং সেরা ছাত্র দাবাড়ু দল অংশ নেয়। এটি উদ্বোধন করেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। ম্যাচটিতে শিক্ষক দাবা দল ৫.৫-২.৫ পয়েন্টে জয়লাভ করে। শিক্ষক দাবা দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং একসময়ের জাতীয় দাবাড়ু সৈয়দ সাদ আন্দালিব। অধ্যাপক আন্দালিব বলেন, শিক্ষক ও ছাত্রদের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে এই প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। ব্র্যাক বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব ২০১৪ সাল থেকে শিক্ষার্থীরা যাতে দাবাকে শিক্ষার একটি হাতিয়ার হিসেবে গ্রহণ করেন, সে লক্ষ্যে কাজ করছে। বিজ্ঞপ্তি