ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সেমিস্টারের ওরিয়েন্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সেমিস্টার ২০১৭-এর ওরিয়েন্টেশন রাজধানীর কুর্মিটোলা গলফ গার্ডেনে গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও সাভারের আবাসিক ক্যাম্পাস সম্পর্কে নবাগত শিক্ষার্থীদের জানাতে অনুষ্ঠানে দুটি ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ব্র্যাক বিজনেস স্কুলের অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি