ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত
অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় কেবল পাঠদানের ক্ষেত্র নয়, জ্ঞান উৎপাদনের কারখানা। যত দিন পর্যন্ত না আমরা এ কথাটা হৃদয়ঙ্গম করতে পারছি, তত দিন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা গতানুগতিকতার ঊর্ধ্বে উঠতে পারবে না। তাতে ডিগ্রি অর্জিত হবে, জ্ঞানের সীমা বৃদ্ধি পাবে না।’
গত বৃহস্পতিবার আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি ছিলেন সমাবর্তন বক্তা। বেলা তিনটায় সমাবর্তনের কার্যক্রম শুরু হয়। এবার সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের স্নাতক শারলিন মঞ্জুর এবং গণিত ও প্রকৃতি বিজ্ঞান বিভাগের স্নাতক জুবাইদা মারুফীকে চ্যান্সেলরের স্বর্ণপদক প্রদান করা হয়।
সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাদ আন্দালিব। বিজ্ঞপ্তি।