ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার । বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত ওই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়টির আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ উপস্থিত থাকবেন। আজকের সমাবর্তনে ৯৫৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি তুলে দেওয়া হবে।
সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করবেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এ ছাড়া আরও উপস্থিত থাকবেন ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব।
১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের আওতায় ২০০১ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তন হয় ২০০৬ সালে।