ব্র্যাক ব্যাংক-প্রথম আলো অদম্য মেধাবী তহবিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে যারা অতি দরিদ্র, আর্থিকভাবে দুর্বল এবং যাদের শিক্ষার জন্য নিজেরা পরিশ্রম করে—দেশব্যাপী এ রকম অদম্য মেধাবী শিক্ষার্থীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ‘ব্র্যাক ব্যাংক লিমিটেড’।মাধ্যমিক পর্যায়ে এসএসসিতে যারা জিপিএ-৫ পেয়েছে, তাদের মধ্যে উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনার জন্য ৫০ জন শিক্ষার্থী শিক্ষাবৃত্তি পাচ্ছে। ক্লাস শুরু করার প্রথমেই এককালীন দুই হাজার ৫০০ টাকা দেওয়া হবে বই কেনা ও ভর্তি বাবদ। এ ছাড়া প্রতি মাসে এক হাজার ৫০০ টাকা করে দুই বছর পর্যন্ত দেওয়া হবে।বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার জন্যও সহযোগিতা করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এ বছর প্রথম আলোর শিক্ষাবৃত্তি পেয়ে যাঁরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন, তাঁদের মধ্য থেকে উচ্চতর পর্যায়ে ১৬ জনকে আবার দেওয়া হচ্ছে শিক্ষাবৃত্তি। প্রত্যেককে বই কেনা ও ভর্তি বাবদ এককালীন ১৩ হাজার টাকা করে দেওয়া হবে। আর প্রতি মাসে দুই হাজার টাকা করে চার বছর পর্যন্ত দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীর ব্যাংকের হিসাবে এই টাকা প্রতি মাসের নির্দিষ্ট তারিখে পাঠিয়ে দেওয়া হয়।গতকাল প্রথম আলো কার্যালয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড ও প্রথম আলোর মধ্যে অদম্য মেধাবীদের শিক্ষাবৃত্তি কার্যক্রমের চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, জীশান কিংশুক হক, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যাক ব্যাংক লিমিটেড, মো. তানভীর রহমান, সিনিয়র ম্যানেজার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং মো. আবদুর রহিম, ম্যানেজার, মিডিয়া রিলেশনস, ব্র্যাক ব্যাংক লিমিটেড।