ব্র্যাক ব্যাংকের কমিউনিকেশন প্রধান জারা জাবীন মাহবুব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক ব্যাংকের কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জারা জাবীন মাহবুব। তিনি ২০০৯ সালের ২৩ মার্চ এই ব্যাংকে যোগ দেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর ১৯ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
জারা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেসে বিবিএ ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের হাস স্কুল অব বিজনেস থেকে স্ট্র্যাটেজিক মার্কেটিং অ্যান্ড নন-প্রফিট বিষয়ে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পর্ষদের একজন সদস্য। বিজ্ঞপ্তি।