ব্র্যাক মন্থন প্রতিযোগিতায় ১৪ প্রকল্প পুরস্কার পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়নে প্রযুক্তির ব্যবহার এবং নতুন ডিজিটাল ও মোবাইল উদ্ভাবনের স্বীকৃতি দেওয়ার জন্য আয়োজিত প্রতিযোগিতা ‘ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড’-এ ১৪টি প্রকল্প বিজয়ী হয়েছে। গতকাল শনিবার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে পুরস্কার বিতরণ করা হয়। তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ও উদ্ভাবকদের জন্য ব্র্যাক ও ভারতের ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ) যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে নয়টি বিভাগে মোট ১১৩টি আবেদন জমা পড়ে। চূড়ান্ত প্রতিযোগিতার জন্য ২৯টি প্রকল্পকে মনোনয়ন দেওয়া হয়। সেখান থেকে সাতটি বিভাগে ১৪টি প্রকল্প বিজয়ীর পুরস্কার লাভ করেছে। ছয়টি প্রকল্প বিশেষ ও আটটি প্রকল্প রানারআপ পুরস্কার পেয়েছে। বিজয়ীরা এ বছর সরাসরি ভারতের মন্থন অ্যাওয়ার্ডে অংশ নিতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, ব্র্যাকের নির্বাহী পরিচালক মুহাম্মাদ মুসা, ডিইএফের প্রতিষ্ঠাতা ওসামা মানজার প্রমুখ। ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ডের সহযোগী প্রথম আলো।