ব্র্যাক ৬০০ নারীকে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬০০ নারীকে রাজপথে গাড়ি চালাতে পেশাগত প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য স্থির করেছে ব্র্যাক। গতকাল রোববার সকালে দক্ষ ও প্রশিক্ষিত নারী-গাড়িচালকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রচেষ্টায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলা হয়।

রাজধানীর উত্তরার ব্র্যাক লার্নিং সেন্টারে বিআরটিএ এবং ব্র্যাকের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের প্রধান অর্থ কর্মকর্তা এস এন কৈরী। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাক গভর্নিং বডির সদস্য রোকেয়া এ রহমান এবং বিআরটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত সচিব ও ট্রান্সপোর্ট কমিশনার রিয়াজ আহমেদ।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাক গভর্নিং বডির সদস্য রোকেয়া এ রহমান গাড়িচালনা শিখতে গিয়ে তাঁর নিজের কিছু অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, নারীরা যে পিছিয়ে থাকার নয়, তার আরেকটি প্রমাণ আজকের এই আয়োজন। বিজ্ঞপ্তি।