ব্র্যাকের গাড়িচালক নিহতের ঘটনায় দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর পলাশ উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্র্র্যাকের গাড়িচালক আবদুল করিম (৩৫) নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাশ থানার পুলিশ গতকাল শনিবার সকালে গাজীপুরের টঙ্গী থেকে তাদের গ্রেপ্তার করে। তাঁরা হলেন হবিগঞ্জের সদর এলাকার কাওসার মিয়া (২৮) ও বিল্লাল হোসেন (২৫)। পলাশ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গতকাল আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।