ব্র্যাকের নতুন নির্বাহী পরিচালক মোহাম্মদ মুসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাকের নির্বাহী পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ড. মুহাম্মাদ মুসা। এর আগে তিনি ভারতে কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি কেয়ারের এশিয়া রিজিওনাল ডিরেক্টর ছিলেন। ৩২ বছরেরও বেশি সময় ধরে তিনি এশিয়া ও আফ্রিকায় কেয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএসের পর মুহাম্মদ মুসা নেদারল্যান্ডস ইউনিভার্সিটিজ ফাউন্ডেশন ফর ইন্টারন্যশনাল ডেভেলপমেন্ট থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি থেকে জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বিজ্ঞপ্তি।