ব্র্যাকের ফ্রুগাল ইনোভেশন ফোরাম শুরু শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘ফ্রুগাল ইনোভেশন ফোরাম ২০১৭’। সাভারের ব্র্যাক সিডিএম-এ বসছে এবারের পঞ্চম আসর। এ বছর মূল প্রতিপাদ্য বিষয়Ñধরা হয়েছে ‘মানসম্মত শিক্ষার প্রসার’।

আজ বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সম্মেলনে অংশ নেবেন ফিলিপাইন, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেপালসহ কয়েকটি দেশের শিক্ষাবিদ এবং শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিষয়ক উদ্ভাবন নিয়ে আলোচনা করবেন দুই শতাধিক উন্নয়নকর্মী, সামাজিক উদ্যোক্তা, শিক্ষাবিদ ও গবেষক।

শুক্রবার এই সম্মেলন উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। দুই দিনই সকাল থেকে বিকেল পর্যন্ত মোট ১৭টি সেশনে শিক্ষার মানোন্নয়নে উদ্ভাবন ও তার বিস্তারের বিষয়ে আলোচনা হবে। এতে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, নেপাল, দক্ষিণ আফ্রিকার শিক্ষাবিদেরা আটটি উদ্ভাবনী মডেল উপস্থাপন করবেন।

প্রথম দিনের আলোচনায় থাকছেÑবৈশ্বিক শিক্ষাব্যবস্থার পরিবর্তনের ধারা। এতে আলোচনা করবেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক সফিকুল ইসলাম, ডিএফআইডির এডুকেশন পলিসি টিমের সিনিয়র এডুকেশন অ্যাডভাইজার ইয়ান অ্যাটফিল্ড, পিয়ারসনের ইংলিশ অ্যান্ড স্কুলস বিভাগের গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর ফাতিমা দাদা। আরও থাকবে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে শিক্ষার মানোন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্বের দৃষ্টান্ত ও গুরুত্ব বিষয়ে আলোচনা। এতে আলোচক হিসেবে থাকবেন আর্ক এডুকেশন পার্টনারশিপ গ্রুপের গবেষণা ও মূল্যায়ন বিভাগের প্রধান লি ক্রফার্ড, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামের এডুকেশনাল ইনোভেশনের পলিসি স্পেশালিস্ট আফজাল হোসেন সারওয়ার, দ্য এডুকেশন অ্যালায়েন্সের পরিচালক শ্বেতা আনন্দ অরোরা।

সম্মেলনের সমাপনী দিন শনিবারের আয়োজনের মধ্যে থাকবে ‘শরণার্থী শিশুদের পড়াশোনা: সমস্যা ও সুপারিশ’ শীর্ষক আলোচনা। এতে আলোচনা করবেন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের প্রকল্প পরিচালক আবদুল মুক্তাদির, ইউএনএইচসিআরের লার্ন ল্যাব ম্যানেজার জ্যাকুলিন স্ট্রেকার, ইউনিসেফ বাংলাদেশের ইসিডি স্পেশালিস্ট মোহাম্মদ মোহসিন। এরপর ‘শিক্ষার ভবিষ্যৎ’ বিষয়ে প্যানেল আলোচনায় থাকবেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ, নিউক্যাসল ইউনিভার্সিটির এডুকেশন পলিসির প্রফেসর জেমস টুলি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী।

উল্লেখ্য, চার বছর ধরে বিভিন্ন বিষয়ের ওপর এ সম্মেলন আয়োজন করে আসছে ব্র্যাকের সোশ্যাল ইনোভেশন ল্যাব। এবারের সম্মেলনে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে থাকছে প্রথম আলো এবং নলেজ পার্টনার হিসেবে থাকছে গ্লোবাল স্কুলস ফোরাম।