ব্র্যাকের সঙ্গে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি ব্র্যাক সেন্টারে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর উদ্দেশ্য বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ডেইরি খামারিদের গবাদিপশু লাগসই পদ্ধতিতে লালন-পালন এবং জাত উন্নয়নের মাধ্যমে দুধের উৎপাদন বাড়ানো। এ ছাড়া মাঠপর্যায়ে গবাদিপশুর চিকিৎসাসেবা দেওয়ার ওপর কারিগরি জ্ঞান বাড়ানো, গবেষণা সহায়তা জোরদার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচয় করানো এই সমঝোতা স্মারকের লক্ষ্য।
ব্র্যাকের কৃত্রিম প্রজনন ও ডেইরি প্রডিউসার সার্ভিসেসের উপমহাব্যবস্থাপক এ কিউ এম সফিকুর রউফ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুলতান মাহমুদ সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শামসুদ্দিন, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজের পরিচালক তৌফিকুর রহমানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি