ব্লক ফেলা ও বাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান শহর রক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত চার কিলোমিটার ১৫ দিনের মধ্যে সংস্কার এবং ওই স্থানে দ্রুত ব্লক ফেলার দাবিতে শহরের দক্ষিণ মাথায় মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় এক ঘণ্টার মানববন্ধনে এনজিও, রাজনৈতিক ব্যক্তি ও পেশাজীবী সংগঠন অংশ নেয়।মানববন্ধন শেষে ব্লক ও বাঁধের দাবিতে সেলিম চত্বরে সমাবেশ করা হয়। এখানে বক্তব্য দেন স ম ফারুক, মুন্সি ওবায়দুল্যাহ, গোলাম নবী, আলাউদ্দিন, জি এস ভুট্টু প্রমুখ।