মানবতাবিরোধী অপরাধীদের ফঁাসির দাবি
ব্লগ ও ফেসবুকে অপপ্রচার: তরুণেরা দায়ী করেছেন জামায়াত-শিবিরকে
ব্লগ ও ফেসবুক ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছেন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গড়ে ওঠা চলমান আন্দোলনের তরুণেরা। এসব ব্লগার ও ফেসবুক ব্যবহারকারীকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে চলমান আন্দোলন আরও জোরদার করার তাগিদ দেন তরুণেরা। আন্দোলনকারীরা জানান, শাহবাগ থেকে শুরু করে দেশের সর্বত্র গড়ে ওঠা আন্দোলন নস্যাতের অপচষ্টো চালাচ্ছে জামায়াত-শিবির। এই সংগঠনটি কেৌশলে ভুয়া আইডি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তা আন্দোলনকারীদের ওপর চাপিয়ে দেওয়ার চষ্টো করছে। এ ব্যাপারে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ চেয়েছেন আন্দোলনকারীরা। চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব চত্বরে গড়ে ওঠা আন্দোলনের সংগঠক রিয়াজ হায়দার প্রথম আলোকে বলেন, Èযুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলন ভিন্ন দিকে নেওয়ার চষ্টো চলছে। জামায়াত-শিবির ব্লগ ও ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে ধর্মবিরোধী অপপ্রচার চালাচ্ছে, যা আন্দোলনকারীদের ওপর চাপিয়ে দেওয়ার চষ্টো চলছে।'রিয়াজ হায়দার আরও বলেন, Èধর্মবিরোধী অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা কঠিন নয়। যে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে এ ধরনের অপপ্রচার চলছে, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিহ্নিত করতে পারে। ওই সব চিহ্নিত ব্যক্তির বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে ব্যবস্থা নিতে হবে।' প্রেসক্লাবে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম সংগঠক শরীফ চেৌহান প্রথম আলোকে বলেন, Èএকাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে খুন ও ধর্ষণ করেছে। এবারও চলমান আন্দোলন নস্যাতের জন্য তারা ভিন্ন ব্যানারে মাঠে নেমে অপচষ্টো চালাচ্ছে। আমরা বলে আসছি, আন্দোলনে মসজিদের ইমাম থেকে শুরু ধর্মভীরু অনেকে আসছেন। এতে জামায়াত-শিবিরের মাথা খারাপ হয়ে গেছে। তাই এরা ধর্মের বিরুদ্ধে ব্লগ ও ফেসবুকে মন্তব্য লিখে আন্দোলনকারীদের ওপর দায় চাপানোর চষ্টো করছে। বিটিআরসি তৎপর হলেই এই অপশক্তিকে চিহ্নিত করা সম্ভব।' চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, Èভুয়া আইডি ব্যবহার ব্লগ ও ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা হচ্ছে বলে আমরা অভিযোগ পেয়েছি। একই সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তার বিরুদ্ধেও ব্লগ ও ফেসবুকে অপপ্রচার চলছে বলে আমাদের কাছে অভিযোগ আসছে। এসব ব্লগ ও ফেসবুক ব্যবহারকারীর আইডি বন্ধ করে দিতে আমরা বিটিআরসির কাছে তথ্য পাঠাচ্ছি।'