ব্লগার অনন্ত হত্যা মামলা ফের তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ (৩২) হত্যা মামলা ফের তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

সিলেট মহানগর বিচারিক হাকিম আদালত-২-এ অভিযোগপত্রের শুনানি শেষে বিচারক হরিদাস কুমার মামলাটি পুনরায় তদন্ত করার নির্দেশ দেন।

গত ২৮ আগস্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) খোকন দত্ত সাংবাদিকদের বলেন, অভিযোগপত্র ত্রুটিপূর্ণ হওয়ায় পুনরায় তদন্ত করে অভিযোগপত্র দাখিল করতে বলেছেন আদালত।

বিস্তারিত আসছে...