ব্লগার আরিফের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সম্পাদক ও গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ব্লগার আরিফ নূরের ওপর হামলার প্রতিবাদে ও জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খেলাঘর জেলা কমিটি।
গতকাল শুক্রবার বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাব ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে খেলাঘর জেলা কমিটির সম্পাদক রথীন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সম্পাদক জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা উদীচীর সভাপতি জাহিদুল হক, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা রাশিদা আক্তার, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, জেলা সিপিবির নেতা দুলাল সাহা প্রমুখ।