ব্লগার আসিফ আরও এক দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগার আসিফ মহিউদ্দীনকে আরও এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ এই রিমান্ড মঞ্জুর করেন।তিন দিনের রিমান্ড শেষে আসিফ মহিউদ্দীনকে গতকাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাইনুল ইসলাম আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসিফের জামিনের আবেদন নাকচ করা হয়।ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ব্লগার আসিফকে ৩ এপ্রিল ডিবি গ্রেপ্তার করে। ৪ এপ্রিল তাঁকে তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।