ব্লগার আসিফ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার আসিফ মহিউদ্দিনের জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। ইন্টারনেটে বিভিন্ন ব্লগে ধর্ম নিয়ে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে করা এই মামলায় গতকাল পর্যন্ত আসিফ অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। গতকাল আসিফের আইনজীবী জামিনের মেয়াদ বাড়ানোসহ স্থায়ী করার আবেদন জানান। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত মহানগর সরকারি কৌঁসুলি শাহ আলম তালুকদার জামিনের বিরোধিতা করেন।
শুনানি শেষে আদালত আসিফের জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ৩ এপ্রিল আসিফকে গ্রেপ্তার করা হয়। ২৭ জুন তাঁকে জামিন দেন আদালত।