ব্লগার আসিফ জামিন পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় ব্লগার আসিফ মহিউদ্দিন জামিন পেয়েছেন। গতকাল বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এ আদেশ দেন।আসিফের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া চলতি বছরের শুরুতে ব্লগার আসিফের ওপর হামলা ও হাসপাতালে চিকিৎসাধীন থাকার নথিপত্র জমা দিয়ে জামিনের আবেদন করেন। পরে আদালত জামিন মঞ্জুর করেন।আসিফ মহিউদ্দিনকে গত ৩ এপ্রিল গ্রেপ্তার করা হয়। তাঁকে ২৭ জুন জামিনে মুক্তির আদেশ দিয়েছিলেন আদালত। কিন্তু শর্ত ভঙ্গ করায় ২৯ জুলাই তাঁর জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠান আদালত।