ব্লগার আসিফের ওপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগার আসিফ মহিউদ্দিনের ওপর হামলার ঘটনায় সিলেটে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেটে বসবাসরত অনলাইন এক্টিভিস্ট ও মুক্তমনের পক্ষের সংস্কৃতিকর্মী ও পেশাজীবীরা। গতকাল শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা মুক্তমত প্রকাশের জন্য নিরাপত্তার দাবি জানিয়েছেন। সংস্কৃতিকর্মী দেবাশীষের সঞ্চালনে সমাবেশে বক্তব্য দেন লেখক অনন্ত বিজয় দাশ ও অনলাইন এক্টিভিস্ট একুশ তাপাদার। সভায় বক্তারা বলেন, এ দেশে বহুবার মুক্তমত চর্চাকারীদের ওপর প্রতিক্রিয়াশীল চক্রের হামলা হয়েছে। লেখালেখির কারণে হুমায়ুন আজাদের মতো লেখককে হত্যা করা হয়েছে। লেখার জবাব লেখা দিয়ে না করে যারা চাপাতি, ছুরি দিয়ে করছে তারা মানুষ নয়।