ব্লগার আসিফের ওপর হামলার সূত্র এক মাসেও মেলেনি
ব্লগার আসিফ মহিউদ্দীনের ওপর হামলাকারীদের প্রায় এক মাসেও পুলিশ শনাক্ত করতে পারেনি। সংশি্লষ্ট ব্যক্তিদের অভিযোগ, ঘটনাটি তদনে্ত গুরুত্ব দেওয়া হয়নি। গত শুক্রবার ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের ঘটনায় আসিফের ওপর হামলার বিষয়টি আবার আলোচনায় উঠে এসেছে।এদিকে ব্লগার রাজীবের খুনিদেরও কোনো সূত্র পায়নি পুলিশ। শুক্রবার রাতে মিরপুরের পলাশনগরের বাড়ির প্রাচীরের পাশ থেকে ব্লগার ও স্থপতি রাজীবের লাশ উদ্ধার করা হয়। সংশি্লষ্ট ব্যক্তিরা বলছেন, আসিফের ওপর হামলার সূত্র মিললে রাজীব হত্যার রহস্যও কিছুটা খোলাসা হতে পারে।আসিফ মহিউদ্দীনের সহ-ব্লগাররা জানান, আসিফের ওপর হামলা হয় গত ১৪ জানুয়ারি রাতে। এ ব্যাপারে আসিফ নিজেই উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলার পর পুলিশের বিশেষ তৎপরতা ছিল না। রাজীব হত্যার পর গণমাধ্যমে বিষয়টি আলোচিত হলে পুলিশ একটু নড়েচড়ে বসেছে।জানতে চাইলে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) নিশারুল আরিফ প্রথম আলোকে জানান, আসিফের ওপর হামলার ঘটনায় এখনো কাউকে শনাক্ত করা যায়নি। তিনি বলেন, আসিফ মহিউদ্দীন ব্লগে লেখালেখি করতেন। তঁার ওপর হামলার ধরন দেখে মনে করা হচ্ছে, মেৌলবাদী কোনো গোষ্ঠী এ ঘটনা ঘটাতে পারে। কারণ, অধ্যাপক হুমায়ুন আজাদ এবং সম্প্রতি ব্লগার রাজীবের ওপর হামলার ধরনের সঙ্গে আসিফের ওপর হামলার বেশ মিল আছে। প্রতিটি ঘটনায় মাথা ও মুখে ধারালো অসে্ত্রর আঘাত করা হয়েছে। প্রতিটি ঘটনায় ধারালো অস্ত্র ফেলে গেছে দুর্বৃত্তরা।ডিসি জানান, আসিফের ওপর হামলাকারীরাও একটি ধারালো ছোরা ঘটনাস্থলে ফেলে গিয়েছিল। ওই ছোরা থেকে হাতের ছাপ নেওয়া হয়েছে।কোনো উগ্র মেৌলবাদী গোষ্ঠী আসিফ ও রাজীবের ওপর হামলা চালাতে পারে বলে মনে করেন র্যাবে গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল আহসানও। হামলার ধরন ও সম্ভাব্য কারণ বিশে্লষণ করে তিনি এ রকম মনে করছেন বলে জানিয়েছেন।এদিকে রাজীব হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীর খঁোজে গত সোমবার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ঘটনাস্থল পলাশনগরে গিয়েছিল। তারা এলাকার লোকজনের সঙ্গে কথা বলেছে।তবে, ব্লগার রাজীব হত্যা মামলার তদন্ত তদারককারী কর্মকর্তা ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার তেৌহিদুর রহমান প্রথম আলোকে বলেন, Èএই মামলায় বলার মতো তেমন অগ্রগতি নেই। আমরা হত্যাকারীদের শনাক্ত করার চষ্টো চালিয়ে যাচ্ছি।'ডিবির কর্মকর্তারা জানান, রাজীবের বন্ধুসহ ঘনিষ্ঠ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। জামায়াত-সমর্থিত ব্লগের পরিচালকদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খঁুটিয়ে দেখা হচ্ছে রাজীবের ফোন ও অন্যান্য যোগাযোগ।