ব্লগার রাজীব হত্যা মামলার বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগার রাজীব হায়দার
ব্লগার রাজীব হায়দার

ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে। আজ বুধবার এ মামলায় আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। 
ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রুহুল আমিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২১ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। একই সঙ্গে আদালত আসামিদের অব্যাহতি চেয়ে করা আবেদন নাকচ করে দিয়েছেন।

আসামিরা হলেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীমউদ্দিন রাহমানী ও নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ফয়সাল বিন নাঈম, মাকসুদুল হাসান, এহসান রেজা, নাঈম সিকদার, নাফিস ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ, ও রেদোয়ানুল আজাদ্। তাঁদের মধ্যে রেদোয়ানুল পলাতক হলেও বাকিরা কারাগারে আটক রয়েছেন। তবে এসব শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীর পলাশনগরের নিজ বাসার কাছে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে (৩৪) চাপাতি দিয়ে ছুরিকাঘাতে ও কুপিয়ে হত্যা করা হয়।