ব্লগার রাজীব হত্যার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজওয়ানুল আজাদ রানা
রেজওয়ানুল আজাদ রানা

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও ফাঁসির দণ্ড পাওয়া আসামি রেজওয়ানুল আজাদ রানাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আজ বেলা দুইটার দিকে উত্তরা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন চলাকালে মিরপুরে ব্লগার রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এরপরই আসনারুল্লাহ বাংলা টিমের ব্লগার হত্যার পরিকল্পনার কথা প্রকাশিত হয়।

আজাদ মালয়েশিয়া গিয়েছিলেন বলে খবর ছিল। তাঁকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল।