ব্লগার রাজীব হত্যায় নিন্দা ও ক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার ঘটনায় গতকাল রোববার শোক ও নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন।এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, এর আগে ব্লগার আসিফ মহিউদ্দীনের ওপরও হামলা হয়েছিল। হামলাকারীদের কঠোর হাতে দমন করতে না পারলে আরও প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে।আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান রাজীব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন।এদিকে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় রাজীব হত্যার নিন্দা ও ক্ষোভ জানানো হয়েছে।