ব্লগারদের আশ্রয় দেওয়ার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ) দেশটিতে বাংলাদেশি লেখক-ব্লগারদের সীমিত সংখ্যায় আশ্রয় দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির প্রতি আহ্বান জানিয়েছে। ওই কমিশনের প্রধান রবার্ট পি জর্জ এ ব্যাপারে জন কেরির দপ্তরে একটি চিঠি লিখেছেন।
ইউএসসিআইআরএফের ওয়েবসাইট অনুযায়ী ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশি লেখক-ব্লগাররা কট্টরপন্থী সংগঠনগুলোর হত্যাকাণ্ডের শিকার হওয়ার হুমকিতে রয়েছেন। তাই মানবিক কারণে তাঁদের আশ্রয় দেওয়া উচিত।
২০১৫ সালে বাংলাদেশি লেখক-ব্লগারদের ওপর একের পর এক হামলা হয়। এ ব্যাপারে উদ্বেগ জানিয়ে ‘পেন’ আমেরিকা সেন্টার থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বরাবর গত মাসেও একটি চিঠি পাঠানো হয়েছিল। এতে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠনের স্বাক্ষর ছিল।