ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা ব্লগসাইট প্রথম আলো ব্লগের লেখকদের (ব্লগার) উদ্যোগে মানিকগঞ্জের সিঙ্গাইরে দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।গত মঙ্গলবার প্রথম আলো ব্লগ ও ফেসবুক গ্রুপ একরঙা এক ঘুড়ির সহায়তায় সিঙ্গাইরের এ এন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পাঁচ শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এ সময় সিঙ্গাইর পৌরসভার মেয়র খোরশেদ আলম ভূঁইয়া, প্রথম আলো ব্লগের লেখক নীলসাধু, শিমুল মাসুদ, কোহিনূর, আছিব চৌধুরী, আফরিন, সিমি প্রমুখ উপস্থিত ছিলেন।প্রথম আলো ব্লগের লেখকেরা নিজেদের জমানো টাকা এবং সংগ্রহ করা কম্বল, শীতবস্ত্র নিয়ে ওই ত্রাণ কার্যক্রমে অংশ নেন। এই কার্যক্রমে অর্থ ও শীতবস্ত্র দিয়ে আরও সহযোগিতা করেছে ফেসবুক গ্রুপ বন্ধু কী খবর বল এবং ভিন্ন সত্তা।