ব্লগারদের ওপর হামলার নিন্দা ব্রিটিশ হাইকমিশনারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট গিবসন
রবার্ট গিবসন

বাংলাদেশে আবারও ব্লগারদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন।
আজ শনিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের হাইকমিশনার ব্লগারদের ওপর হামলা ও সহিংসতার নিন্দা জানিয়ে টুইট করেন।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন তাঁর টুইটে লিখেছেন, আবারও ব্লগারদের ওপর হামলার নিন্দা জানাই। কোনো অবস্থাতেই সহিংসতা কখনো মেনে নেওয়া যায় না। মুক্ত মতের প্রকাশকে সুরক্ষা করা জরুরি।