ব্লগারদের নাস্তিক বলায় মাহফিল পণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুিন্সগঞ্জের গজারিয়া উপজেলায় একটি ওয়াজ মাহফিলের প্রধান বক্তা শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের নাস্তিক বলায় মাহফিল পণ্ড হয়ে গেছে। এ সময় মাহফিলের প্রধান বক্তার গাড়ির কাচ ভাঙচুর করা হয়। গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, গজারিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের আমির মুফতি নূর হোসাইন নূরানী। তিনি বক্তব্য দেওয়ার একপর্যায়ে শাহবাগের ব্লগারদের নাস্তিক বলে অভিহিত করেন। এ সময় উপস্থিত লোকজন হট্টগোল শুরু করেন ও মঞ্চে জুতা নিক্ষেপ করেন। একপর্যায়ে কিছু লোক মুফতি নূরানীকে বহনকারী গাড়ির কাচ ভাঙচুর করেন।