ব্লগারদের নিরাপত্তা দিতে অনুরোধ ছয় দেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগারদের বাক্-স্বাধীনতার পরিবেশ নিশ্চিত করতে ও নিরাপত্তা দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ছয় দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা। দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, নরওয়ে, ডেনমার্ক ও সুইডেন।
গতকাল সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে এ অনুরোধ জানান তাঁরা। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান উপস্থিত ছিলেন। তবে মন্ত্রী, সচিব কেউই এ বৈঠকের বিষয়ে কিছু বলতে রাজি হননি।
জানা গেছে, বৈঠকে এই ছয় দেশের রাষ্ট্রদূতেরা ব্লগারদের এভাবে হত্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সরকারের পক্ষ থেকে তাঁদের আশ্বস্ত করে বলা হয়, সব হত্যার বিচার সরকার করবে।