ব্লগারদের নিরাপত্তায় আগাম ব্যবস্থা নিতে হবে: আসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান পরিস্থিতিতে সব ব্লগার এবং প্রগতিশীল ব্যক্তির নিরাপত্তায় সরকারের তরফ থেকে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অভিজিৎ রায় হত্যার অল্প কয়েক দিন পরই আরেকজন ব্লগারের হত্যাকাণ্ড প্রমাণ করে যে সরকারের পক্ষ থেকে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিরাপত্তায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আজ সোমবার আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামালের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ব্লগার অভিজিৎ রায়কে নৃশংসভাবে হত্যার রেশ কাটতে না কাটতেই ওয়াশিকুর রহমান নামের আরেকজন ব্লগারের হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এ হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তাদের উদ্দেশ্য কী, তার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।