ব্লগারদের বিরুদ্ধে মামলা দায়েরের পরপরই খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিআরসির চেয়ারম্যান ও আটজন ব্লগারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করার পরপরই তা খারিজ করে দিয়েছেন নাটোরের মুখ্য বিচারিক হাকিম। নাটোর আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি আমেল খান চৌধুরী বাদী হয়ে গতকাল বুধবার সকালে ওই আদালতে মামলাটি করেন। আদালত সূত্রে জানা যায়, মামলায় অভিযোগ করা হয়েছিল, বিটিআরসির চেয়ারম্যানের প্রত্যক্ষ সহযোগিতায় অন্য আসামিরা ব্লগে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মকে কটাক্ষ করে অশ্লীল বক্তব্য প্রচার করছেন। এর মাধ্যমে বাদীসহ ইসলাম ধর্ম অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে।সূত্র জানায়, আদালত দুপুরে মামলাটি গ্রহণ করে পরে আদেশ দেওয়ার কথা জানান। বিকেল পৌনে পাঁচটার দিকে মুখ্য বিচারিক হাকিম লিয়াকত আলী মোল্লা এই মামলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কোনো উপাদান নেই বলে মামলাটি খারিজের আদেশ দেন।