ব্লগারদের মুক্তি ও জামায়াত নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগারদের মুক্তি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা গতকাল রোববার দুপুরে এ মানববন্ধনের আয়োজন করেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ব্লগারদের মুক্তি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জননী জাহানারা ইমাম ছাত্রী হলের প্রাধ্যক্ষ নাজিয়া চৌধুরী, বাংলা বিভাগের শিক্ষক ফারজানা সিদ্দিকা, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক রুহুল আমিন, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক নিখিলেন্দু দেব, স্থাপত্য বিভাগের শিক্ষক রেজওয়ান সোবহানসহ বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।মানববন্ধন শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থী আবদুল আউয়ালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রি শেখর রায়, ইংরেজি বিভাগের শিক্ষক পান্না মজুমদার, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আল-আমিন রাব্বীসহ ফারজানা সিদ্দিকা, নিখিলেন্দু দেব, রেজওয়ান সোবহান প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, হেফাজতে ইসলাম ধর্মকে নয়, বরং জামায়াতকে রক্ষার অপচেষ্টা চালাচ্ছে। মানুষকে ধর্ম সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়ে জামায়াত নিজেদের অপকর্মের বিচার বাধাগ্রস্থ করতে চায়।গণতন্ত্রকে অক্ষুণ্ন রাখতে হলে জামায়াতের এই অপতৎপরতা প্রতিরোধ করতে হবে। সরকারকে উদ্দেশ করে বক্তারা বলেন, যদি সরকার ভোটের নোংরা রাজনীতিতে মেতে ওঠে, তবে তরুণ প্রজন্ম এর যথার্থ জবাব দেবে।