ব্লগে ইসলামবিরোধী মন্তব্যে বিএনপির নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Èমহান আল্লাহ, মহানবী (সা.), তঁার পরিবার ও সাহাবীবৃন্দ এবং ইসলাম ধর্ম সম্পর্কে অনলাইন ব্লগ ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে কতিপয় ব্লগারের অরুচিকর, কুৎসিত ও অভব্য মন্তব্য'-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা জানিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কতিপয় ব্লগার দেশের সংস্কৃতি, ঐতিহ্য, বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধে যে আঘাত হেনেছে, সেটি ইতিমধ্যে দেশবাসীর গোচরীভূত হয়েছে। আল্লাহ, মহানবী (সা.) ও ইসলাম ধর্ম সম্পর্কে এভাবে অমর্যাদাকর মন্তব্য হীন উদ্দেশ্যপ্রণোদিত এবং গভীর ষড়যনে্ত্রর অংশ। এটা কেবল বিকৃত মানসিকতার ব্যক্তিদের পক্ষেই করা সম্ভব।বিএনপির যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী আহমেদের সই করা এই বিবৃতিতে আরও বলা হয়, সরকারের প্রচ্ছন্ন মদদ না থাকলে কতিপয় অনলাইন ব্লগাররা ইসলামবিরোধী মন্তব্য প্রচার করতে পারত না।