ব্লগের তালিকা দিয়ে শাস্তি দাবি করলেন আলেমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগ ও অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন একদল জ্যেষ্ঠ আলেম। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির সঙ্গে বৈঠকে তাঁরা এই দাবি জানান।বৈঠকে তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার বলেন, কটূক্তিকারীদের তওবার সুযোগ দেওয়া যেতে পারে। এর পরও অপপ্রচার চালালে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। তদন্ত কমিটি সারা দেশে ইমামদের সঙ্গে বৈঠক করবে। ধর্মের অবমাননাকারীদের সাইবার ট্রাইব্যুনালে বিচার করা হবে উল্লেখ করে সচিব বলেন, অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা জরিমানার বিধান থাকবে।দৈনিক আল ইহসান-এর সম্পাদক আল্লামা মুহাম্মদ মাহবুব আলম আরিফ সামহয়্যার ইন, আমার ব্লগ, মুক্তমনা, নাগরিক ব্লগ, ধর্মকারী, নবযুগ, সচলায়তন, চুতরাপাতা ও মতিকণ্ঠ—এই নয়টি ব্লগের বিরুদ্ধে ধর্মবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগ করেন। তিনি ৩৪ জন কথিত ‘নাস্তিক ও অপপ্রচারকারী’ ব্লগারের তালিকাও দেন।