ব্লাড ক্যানসারে আক্রান্ত অনন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্ত কুমার সরকার
অনন্ত কুমার সরকার

বগুড়া আজিজুল হক কলেজের সাবেক শিক্ষার্থী অনন্ত কুমার সরকার ব্লাড ক্যানসারে আক্রান্ত। এই অসুস্থতা নিয়েই তিনি মাস্টার্স শেষ করেছেন। মায়ের আশা ছিল, তাঁর পিতৃহীন ছেলেটা লেখাপড়া শেষ করে তাঁর দুঃখ ঘোচাবেন। ছেলের লেখাপড়া শেষ হলেও মায়ের স্বপ্নে বাদ সেধেছে অনন্তর দুরারোগ্য ব্যাধি ক্যানসার।
চিকিৎসকেরা বলেন, অনন্তর অস্থিমজ্জা প্রতিস্থাপন করলে তিনি সুস্থ হয়ে উঠবেন। মা বলেন, এর জন্য যে বিপুল অর্থের দরকার, তা জোগাড় করতে পারছেন না তিনি। প্রতি মাসে অনন্তর শরীরে রক্ত দিতে হচ্ছে। দিতে হচ্ছে কেমোথেরাপি। এসবের খরচ জোগাতে গিয়ে তিনি নিঃস্ব হওয়ার পথে। ভেবে কূলকিনারা পাচ্ছেন না কীভাবে ছেলের চিকিৎসা চলবে।
অনন্তকে সহায়তা পাঠানোর ঠিকানা: অনন্ত কুমার সরকার, হিসাব নম্বর-৩৪১৪৯৫৫১, সোনালী ব্যাংক, বোনারপাড়া শাখা, সাঘাটা, গাইবান্ধা বা হিসাব নম্বর-১২৫.১০১.২৭৯৮০৫, ডাচ্-বাংলা ব্যাংক, বগুড়া শাখা। বিজ্ঞপ্তি।