ব্লাড ক্যানসারে আক্রান্ত আরাফাত বাঁচতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছরের ফুটফুটে শিশু আরাফাত ইসলাম। এই বয়সেই তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ব্লাড ক্যানসার। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু ক্যানসার বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসা দিচ্ছেন আফিকুল ইসলাম। প্রায় চার মাস ধরে অসুস্থ আরাফাত। তার বাবা গাইবান্ধার সাঘাটা উপজেলার চাকুলী গ্রামের নজরুল ইসলাম। ছেলের চিকিৎসার জন্য ইতিমধ্যে অনেক টাকা ব্যয় করেছেন। এখন তাঁর পক্ষে ব্যয়বহুল এ চিকিৎসার খরচ চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। তাই প্রিয় সন্তানকে বাঁচাতে সমাজের হূদয়বান ব্যক্তিদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাব নম্বর ১৩৯১০১৬২২৭৮, ডাচ্-বাংলা ব্যাংক, ইমামগঞ্জ শাখা, মৌলভীবাজার, ঢাকা। বিজ্ঞপ্তি।