ব্লাড ক্যানসারে আক্রান্ত গৃহবধূ লতা বেগম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা গৃহবধূ লতা বেগম ব্লাড ক্যানসারে আক্রান্ত। তাঁর স্বামী মো. আনোয়ার হোসেন বিএফডিসির কর্মী। দুই বছর ধরে স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসাধীন রয়েছেন লতা। চিকিৎসকেরা বলেন, তাঁকে সুস্থ হতে চিকিৎসা চালিয়ে যেতে হবে। এর জন্য খরচ হবে আরও প্রায় ১৫ লাখ টাকা। লতার স্বামী বলেন, স্ত্রীর চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে দুই সন্তানের লেখাপড়ার খরচও তিনি বহন করতে পারছেন না। এক মানবেতর পরিস্থিতিতে পড়েছেন তিনি। তাই স্ত্রীর চিকিৎসার জন্য এখন সমাজের দানশীল ব্যক্তিদের সহায়তার দিকে তাকিয়ে আছেন।
সহায়তা পাঠানোর ঠিকানা: লতা, হিসাব নম্বর-১৯৩১৪/৪, অগ্রণী ব্যাংক, শ্রীপুর শাখা, গাজীপুর। বিজ্ঞপ্তি।