ব্লাড ক্যানসারে আক্রান্ত ছোট্ট শিশু সাদাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোয়া দুই বছরের ফুটফুটে শিশু মোহাম্মদ সাদাত আরিয়ান রাসিফ। এ বয়সে গুটি গুটি পায়ে হেসে-খেলে বেড়ানোর কথা তার। কিন্তু জটিল অসুখ অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়ায় (ব্লাড ক্যানসার) আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে আছে সে। তার চিকিৎসার জন্য বহু টাকার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু সাদাতের স্বল্প বেতনের চাকুরে বাবা মোহাম্মদ রাশেদ আলীর পক্ষে এ ব্যয়ভার বহন করা সম্ভব নয়। একমাত্র সন্তানের চিকিৎসা করাতে তিনি সমাজের হৃদয়বান ও বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা কামনা করেছেন। শিশু সাদাতের জন্য সাহায্য পাঠানোর ঠিকানা: সিফাত বিনতে কাশেম, হিসাব নম্বর ০০৮.০১২.১০০.০০২৭৫৮, সাউথইস্ট ব্যাংক, আটি বাজার শাখা (কেরানীগঞ্জ)। বিজ্ঞপ্তি