চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ ঘাটচেক গ্রামের জুসি আকতার (৬) ব্লাড ক্যানসারে আক্রান্ত। সে মা-বাবার একমাত্র মেয়ে। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসক আফিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসক জানিয়েছেন, চিকিৎসা করলে জুসি আরোগ্য লাভ করবে। তার পেছনে প্রতিদিন তিন হাজার টাকা খরচ হচ্ছে। জুসির বাবা জাহাঙ্গীর আলম একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তাঁর পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। মেয়ের চিকিৎসার পেছনে গত ১০ মাসে এরই মধ্যে আট লাখ টাকা খরচ হয়েছে। চিকিৎসার জন্য আরও ছয় লাখ টাকার প্রয়োজন। এ অবস্থায় মেয়েকে বাঁচাতে জুসির বাবা সমাজের হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সারমিন আকতার, সঞ্চয়ী হিসাব নম্বর: ৮০৩৫৬, পূবালী ব্যাংক, রাঙ্গুনিয়া শাখা, চট্টগ্রাম। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।