ঢাকা সেনানিবাসের পূর্ত পরিচালক ও প্রধান প্রকৌশলী (সেনা) কিউএমজি শাখার কর্মচারী ফারুক আহম্মেদের ছেলে আব্দুল্লাহ আল ফয়সাল (১৫)। ২০০৮ সালে ফয়সালের শরীরে বাসা বাঁধে মরণব্যাধি ব্লাড ক্যানসার। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সম্প্রতি চিকিৎসকেরা জানান, ফয়সালকে সুস্থ করে তুলতে বোনম্যারো প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রায় ৩৫ লাখ টাকা দরকার। কিন্তু ফয়সালের মা-বাবার পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। গত রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী অপর এক সন্তানকে পাশে রেখে মা পারভীন আক্তারের অসহায় আর্তনাদ, ‘ছেলে আমাদের রেখে আগেই চলে যাচ্ছে। টাকার অভাবে কিছুই করতে পারছি না।’ অসহায় এই পরিবারটি তাকিয়ে আছে সমাজের সবার দিকে। সবার ছোট ছোট সহায়তা অসহায় এই মায়ের আর্তনাদকে সুখের উল্লাসে পরিণত করতে পারে। সাহায্য পাঠানোর ঠিকানা: ফারুক আহম্মেদ, সঞ্চয়ী হিসাব নম্বর-০০২১১৭৭২৩, সোনালী ব্যাংক, মিরপুর সেনানিবাস শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।