প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ বছরের আফসানা হক লামিয়া ব্লাড ক্যানসারে আক্রান্ত। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর থানার মারিশনপাড়ায়। রাজধানীর তেজগাঁও বালিকা উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া জরায়ুতে টিউমার নিয়ে ভর্তি হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণও করা হয়। তবে চিকিৎসার একপর্যায়ে ধরা পড়ে, লামিয়া ব্লাড ক্যানসারে আক্রান্ত। এরপর চিকিৎসকেরা তাকে শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগে স্থানান্তর করেন। তবে এই ব্যয়বহুল চিকিৎসা চালানোর সাধ্য নেই লামিয়ার পরিবারের। অর্থাভাবে তাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। লামিয়ার পাশে দাঁড়াতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: ঝর্না ইয়াসমিন, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩৪০৯৫৩৫৬/২৩২২৯, জনতা ব্যাংক লিমিটেড, ফার্মগেট শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।