ব্লেড সাদ্দাম গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ, ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি মো. সাদ্দাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরের রাজাখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তিনি ব্লেড নামে ছিনতাইকারীদের একটি দলকে নিয়ন্ত্রণ করেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, বুধবার রাতে শাহ আমানত সেতু এলাকায় নুরুল ইসলাম নামের এক ব্যক্তির মুঠোফোন ছিনতাই হয়। পরে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মুঠোফোনসহ সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি মহসিন বলেন, সাদ্দামের নামে বাকলিয়া থানায় ধর্ষণ, ছিনতাই, মারামারিসহ পাঁচটি মামলা রয়েছে।