বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাই গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান এলাকায় বড় ভাই জহিরুল ইসলামকে (৩৫) হত্যার অভিযোগে রায়হান মিয়া (১৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রের ভাষ্যমতে, গত শুক্রবার সন্ধ্যায় ঠেঙ্গারবান এলাকার রায়হান মিয়া তাঁর বড় ভাই জহিরুলকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। পরে পুলিশ শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে একই গ্রামের নানাবাড়ি থেকে রায়হানকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, এই ঘটনার রায়হানকে আসামি করে কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী ফাহিমা বেগম।পুলিশ হেফাজতে রায়হান সাংবাদিকদের বলেন, বড় ভাই জহিরুল নেশা করে মা, বাবা ও তাঁকে অযথা মারধর করতেন। সে কারণে তিনি ক্ষিপ্ত হয়ে বড় ভাইকে লাঠি দিয়ে আঘাত করার পর দা দিয়ে কোপ দেন। হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম।