প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কোম্পানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক ইসমাইল আলী খুনের ঘটনায় তাঁর আপন ভাই লিয়াকত আলীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ সদর গ্রামের আক্রম আলীর ছেলে ইসমাইল আলী (৩০) পারিবারিক কলহের জের ধরে ছুরিকাহত হন। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। ইসমাইলের সঙ্গে তাঁর বড় ভাই লিয়াকত আলীর (৩৫) পারিবারিক বিরোধ ছিল। এর জের ধরে শনিবার দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে লিয়াকত তাঁর শ্যালক হাসিমের সহযোগিতায় ছুরি দিয়ে ছোট ভাইয়ের পেটে আঘাত করে পালিয়ে যান। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নন্দন কুমার ধর জানান, এ ঘটনায় নিহত ইসমাইলের স্ত্রী শামীমা বেগম বাদী হয়ে রাতে থানায় মামলা দায়ের করেন।