বড় ভাইসহ দুই যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার নতুন বাজার এলাকার শিশু পাভেলকে অপহরণের ঘটনায় গত শনিবার রাতে তার আপন বড় ভাই পারভেজসহ দুই যুবককে পুলিশ আটক করছে। গতকাল রোববার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বাবার কাছ থেকে টাকা আদায় করতে দুই বন্ধু মিলে ছোট ভাইকে অপহরণের পরিকল্পনা করেন। পরে ৬ অক্টোবর বিকেলে পাভেলকে বাসার সামনে থেকে অপহরণ করেন। পরে তাঁরা মুক্তিপণের টাকা দুটি বিকাশ নম্বরের মাধ্যমে দাবি করেন। রাত ১০টার দিকে ৪০ হাজার টাকা মুক্তিপণ দিলে শিশুটিকে ছেড়ে দেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মো. পারভেজ ও সাইদুজ্জামান বাবুকে আটক করে।