বড় ভাইয়ের রামদার কোপে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলার পল্লিতে ভাবিকে বিয়ে করার জের ধরে বড় ভাইয়ের রামদার কোপে ছোট ভাই নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী, মাসহ তিনজন আহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত দেড়টায় গাবতলী থানার সারটিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।গাবতলী থানার পুলিশ জানায়, উপজেলার সারটিয়া গ্রামের আবদুল জলিলের ছেলে মিন্টুর (২২) সঙ্গে তাঁর আপন ভাবি শিপা খাতুনের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এক মাস আগে শিপা খাতুন তাঁর স্বামী শফিক ওরফে ঘটিকে (৩০) ছেড়ে দেবর মিন্টুকে বিয়ে করেন। এর জের ধরে গত রোববার রাত আনুমানিক দেড়টার দিকে শফিক রামদা দিয়ে ছোট ভাই মিন্টুকে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মিন্টু মারা যান।