বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন হয়েছেন। গত রোববার সন্ধ্যায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মো. নাবী হোসেন (৩৫)। পুলিশ গতকাল সোমবার সকালে তাঁর লাশ উদ্ধার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী গ্রামবাসী সূত্র জানায়, উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের আবদুল হেকিমের বড় ছেলে মো. আলী হোসেন (৩৮) ও ছোট ছেলে মো. নবী হোসেনের মধ্যে বাড়ির উঠানে রাখা খড়কুটার (বন) মালিকানা নিয়ে রোববার সন্ধ্যায় বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আলী হোসেন লাঠি দিয়ে তাঁর ছোট ভাই নবী হোসেনের মাথায় আঘাত করেন। এতে নবী হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। রাতে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর আলী হোসেন ও তাঁর পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছেন।