বড় ভাইয়ের হাতে থাকা দায়ের আঘাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা উপজেলায় তন্ময় তালুকদার (১২) নামের এক শিশুর হাতে থাকা দায়ের অনিচ্ছাকৃত আঘাতে তারই ছোট ভাই আরাফাত তালুকদারের (৫) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের একটি বাগানে এ দুর্ঘটনা ঘটে। ওই দুই শিশুর চাচা জাকির তালুকদার বলেন, বেলা ১১টার দিকে তার ভাই সেলিম তালুকদারের দুই ছেলে তন্ময় ও আরাফাত বাড়ির বাগানে খেলছিল। তন্ময়ের কাছে একটি ধারালো দা ছিল। সে ওই দা দিয়ে কলাগাছ কাটার চেষ্টা করছিল। হঠাৎ কলাগাছে দেওয়া একটি কোপ লক্ষ্যচ্যুত হয়ে পাশে দাঁড়িয়ে থাকা আরাফাতের গলায় এসে লাগে। এতে আরাফাতের শ্বাসনালি কেটে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।