বড় হাওরের সোহরাব বাহিনীর প্রধান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ বড় হাওরের সোহরাব বাহিনীর প্রধানসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।জানা যায়, দেড় বছর আগে কিশোরগঞ্জের বড় হাওর অঞ্চলে সোহরাবের নেতৃত্বে ১০-১৫ জনের একটি ডাকাত দল গড়ে ওঠে। তারা বড় হাওরের শত শত জেলের কাছে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। রোববার গভীর রাতে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আহাম্মেদের নেতৃত্বে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহামেঞ্চদ, উপপরিদর্শক মতিয়ার রহমান, রাকিব আহামেঞ্চদসহ অন্য পুলিশ সদস্যরা জেলে সেজে বড় হাওরে ঢুকে পড়েন। পরে তাঁরা একটি ইটভাটা থেকে সোহরাব বাহিনীর জাফর প্রধানকে আটক করেন। পরে জাফরকে দিয়ে ফোন করিয়ে এনে সোহরাবকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহামেঞ্চদ বলেন, সোহরাব ও জাফরকে কিশোরগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে রাখা হয়েছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে ডাকাত দলের অন্য সদস্যদেরও গ্রেপ্তার করা হবে। গত ২১ সেপ্টেম্বর প্রথম আলোর বিশাল বাংলা পাতায় (পৃষ্ঠা-৫) ‘বড় হাওরে সোহরাব বাহিনীর উৎপাত!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।